,

ইসলাম গ্রহণ করে মালয়েশিয়ার প্রিন্সেসকে ঘরে তুললেন তিনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের যুবক ডেনিস মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিয়ে করলেন মালয়েশিয়ার জোহোর রাজ্যের সুলতান ইব্রাহিমের একমাত্র কন্যা প্রিন্সেস তুংকু তুন আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াকে।

সোমবার জোহোর রাজ্যের রাজধানী জোহোর বাহরুতে রাজপ্রাসাদে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়। তবে রাজকন্যার স্বামী মোহাম্মদ আবদুল্লাহ রাজপুত্র নন, তিনি এক ডাচ ব্যবসায়ীর পুত্র এবং তার পেশাও ব্যবসা।

প্রিন্সেস আমিনাহ তার স্বামীর চেয়ে তিন বছরের বড়। তার বয়স ৩১ বছর এবং স্বামী মোহাম্মদ আবদুল্লাহর বয়স ২৮ বছর। তিন বছর আগে তাদের দেখা হয় এবং প্রণয়ে জড়িয়ে পড়েন।

বিয়ের পর দোয়া অনুষ্ঠানে অংশ নেন প্রিন্সেস আমিনাহ ও তার স্বামী আবদুল্লাহ

প্রিন্সেসকে কাছে পেতে ২০১৫ সালে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন মোহাম্মদ আবদুল্লাহ। এরপর তাদের বিয়ের আলোচনা শুরু হয়। সুলতান ইব্রাহিমের পরিবার শেষ পর্যন্ত প্রিন্সেসের ইচ্ছানুযায়ী বিয়েতে রাজি হয়। সোমবার মহাধূমধামে ১ হাজার ২০০ অতিথির উপস্থিতি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান বড় পর্দায় রাজপ্রাসাদের বাইরে দেখানো হয়।

প্রিন্সেস আমিনাহর স্বামী মোহাম্মদ আবদুল্লাহ জোহোর বাহরুতে ব্যবসা করেন। সেখানে প্রিন্সেসকে নিয়ে থাকবেন তিনি। তবে নেদারল্যান্ডসেও তাদের বাড়ি রয়েছে।

তিন বছর আগে প্রণয়ে আবদ্ধ হন প্রিন্সেস আমিনাহ ও ডাচ যুবক আবদুল্লাহ

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহোর রাজ্যের এই রাজপরিবার খুবই প্রভাবশালী এবং ধনী। তাদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়ার একমাত্র রাজ্য এটি, যেখানে আলাদা সেনাবাহিনী রয়েছে।

বিয়ের দিন প্রিন্সেসের পরনে ছিল বহুমূল্যের সাদা গাউন এবং দামি দামি অলংকার। স্থানীয় ঐতিহ্য মানতে এ বিয়েতেও দেনমোহর রাখা হয়, তবে পরিমাণ খুবই কম, মাত্র ২২ দশমিক ৫০ রিংগিত।

তথ্যসূত্র : মালয়েশিয়াকিনি ও বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে