,

একই অপরাধে রোনালদোর শাস্তি, বেঁচে গিয়েছিলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বেনজামার পরিবর্তে ন্যু ক্যাম্পে নামতে গিয়ে শুনলেন স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনি। তাই রাগটা মনে পুষে রেখেছিলেন। ম্যাচের ৮০ মিনিটে দুর্দান্ত এক গোল করে জার্সি খুলে উৎযাপন করে স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনির জবাব দেন পর্তুগিজ অধিনায়ক। দেখেন হলুদ কার্ড।

ঠিক এর দুই মিনিট পর ডি-বক্সে ডাইভের অভিযোগে রোনালদোকে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা দিয়ে বসেন চার বারের বর্ষসেরা এই ফরোয়ার্ড। আর এ অপরাধে রোনালদোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

তবে একই অপরাধ ২০০৮/০৯ মৌসুমে করেছিলেন মেসিও। এল ক্লাসিকোর ম্যাচে রেফারির এক সিদ্ধান্ত তার বিপক্ষে গেলে রেফারিকে ধাক্কা দিয়ে বসেন। আর এর জন্য তাকে কোন শাস্তিও পেতে হয়নি। এমনকি ম্যাচ শেষে রেফারি যে রিপোর্ট জমা দেন সেখানেও মেসির কোন দোষের কথা উল্লেখ করেননি।

এদিকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের পর রেফারির প্রতিবেদনে রোনালদোর দোষের কথা উল্লেখ করে রিপোর্ট জমা দেয়া হয়। আর এর ফলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কপালে জুটেছে রোনালদোর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে