সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ওয়ানডেতেও নিজের ইচ্ছাতেই সরবেন‌ ধোনি’

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেও বলার মতো পারফরম্যান্স ছিল না।

একটিমাত্র অর্ধশতরান করেছিলেন। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির দলে থাকা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
কিন্তু যাবতীয় সংশয়কে দূরে সরিয়ে রেখে দলে জায়গা করে নিয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে এখনও অটোমেটিক চয়েস তা ভালই জানেন নির্বাচকরা। তাই তো ধোনিকে দলে নিতে দ্বিধা করেননি। টেস্ট ক্রিকেট থেকে তিনি স্বেচ্ছায় সরে গেছেন। সীমিত ওভারের ক্রিকেট থেকেও তিনি নিজের ইচ্ছাতেই সরবেন। ধোনির সমর্থনে একথা বলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি।

হাসির কথায়, ‘‌ভারতীয় ক্রিকেটে প্রচুর অবদান ধোনির। যেদিন মনে করবে সেদিনই সরে যাবে ও। দুর্দান্ত অধিনায়ক ছিল। ক্রিকেটার হিসেবেও বিখ্যাত। ও যদি মনে করে ২০১৯ বিশ্বকাপে খেলবে, তাহলে দল থেকে বাদ দেওয়া সম্ভব নয় তাকে। যদি মনে করে মানিয়ে নিতে পারছে না, তাহলে নিজেই সরে যাবে। এই মুহূর্তে ধোনিকে একদিনের দলে দরকার।’‌

সামনের মাসেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। বিরাটদের বিরুদ্ধে সিরিজ জেতা যে সহজ কাজ নয় তা মনে করিয়ে দিয়েছেন হাসি, ‘‌ভারতের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। গত টেস্ট সিরিজে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া খারাপ খেলেনি। সিরিজ হারলেও শিখেছেও প্রচুর। আত্মবিশ্বাসও তৈরি হয়েছে। তা সম্বল করেই ভারতের বিরুদ্ধে নামুক। ’‌

টেস্টে ভারতের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বসিত হাসি। বলেই দিলেন, ‘‌দেশের মাটিতে সিরিজ তো জিতেইছে। শ্রীলঙ্কার মাটিতেও সিরিজ জিতে নিল বিরাট কোহলিরা। ’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা