,

ভারতে হামলা চালাতে চীনের নতুন হাতিয়ার!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ডোকালাম নিয়ে চীন-ভারত দু’পক্ষই যেখানে তাদের অবস্থানে অনড়, সেখানেই পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে বলেই মত একাংশের। শান্তি বা কূটনৈতিক পদক্ষেপের পরোয়া না করে চীনের হুমকি বারবারই আসছে ভারতের কাছে।

তবে ভারতও প্রস্তুত জবাব দেওয়ার জন্য। সিকিম, অরুণাচল সীমান্তে ভারত আরও বেশি করে সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে।
তবে দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে ভয়াবহ ক্ষতি যে হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী ছাড়াও চীনের কাছে অস্ত্র হিসেবে রয়েছে ‘পানি’। এই পানিকে তারা ভারতের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা।

আর চীন যদি এই পানি হামলা বাস্তবায়িত করে তাহলে সমগ্র ছবিটাই বদলে যাবে, বহু মানুষ ঘরছাড়া হবে, নানা রাজ্য ক্ষতির সম্মুখীন হবে। চীন এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে সে ভারত থেকে উঁচু স্থানে। এমন বেশ কিছু নদী রয়েছে যা চীন হয়ে ভারতে আসে।

এর মধ্যে আবার অনেকগুলিতে চীন বড় বড় বাঁধ দিয়ে রেখেছে। এর মধ্যে সবথেকে বড় হল ব্রহ্মপুত্র। এছাড়া শতদ্রু এবং সিন্ধু নদীও চীন হয়ে ভারতে আসে।

চীন যদি ব্রহ্মপুত্র, শতদ্রু এবং সিন্ধুর পানি কিছু সময়ের জন্য আটকে ফের যদি সেই পানি একসঙ্গে ছেড়ে দেয়, তাহলে ভারতের বেশ কিছু রাজ্য জলমগ্ল হতে পারে। আর এমনই আশঙ্কা করা হচ্ছে। তবে এর কারণও রয়েছে, কারণ ২০১২সালে পূর্ব রাজ্যগুলিতে এমনই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যখন কোনো হুঁশিয়ারি দেওয়া ছাড়ায় চীন জল ছেড়েছিল বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর