সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়ক এবার খলনায়ক, ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো

news-image

 

স্পোর্টস ডেস্ক :ক্লাসিকোর ঝাঁজই ছিল। উত্তেজনায় ঠাঁসা, দুর্দান্ত গোল, হলুদ কার্ডের ছড়াছড়ি, প্রশ্নবিদ্ধ লাল কার্ড, শেষ সময়ে গোল, সঙ্গে আত্মঘাতী গোল। কিছুই বাদ যায়নি স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে। তাতে রোমাঞ্চের শেষে ৩-১ গোলের জয়ী দলটির নাম রিয়াল মাদ্রিদ।

ম্যাচে নায়ক, খলনায়ক, আলোচনার পুরোটাজুড়েই থাকলেন রোনালদো। সঙ্গে লাল কার্ডের ধাক্কায় নিজেদের সেরা খেলোয়াড়টিকে পরের লেগে না পাওয়ার আক্ষেপও জুটেছে রিয়ালের। মাঝখানে বার্সেলোনা পুড়েছে ডিফেন্ডারদের হাস্যকর ভুল এবং আক্রমণভাগে নেইমারের অভাবে।

ক্লাসিকোর আগে একটা প্রশ্ন ছিল জিদানের, পুরো ১১ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে পারবেন তো? জিজু পারেননি। দুই হলুদ কার্ডের জেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার থেকে ২ গোলে এগিয়ে নামলেও রোনালদোকে পাবে না রিয়াল।

 

গোলের পর জার্সি খুলে উৎযাপন করতে গিয়ে দেখেন হলুদ কার্ড। আর যেটিই পরে বিপদ দেকে আনল তার জন্য। দুই মিনিট পর ডি-বক্সে ডাইভের অভিযোগে রোনালদোকে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। তবে লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা দিয়ে বসেন চার বারের বর্ষসেরা এই ফরোয়ার্ড।

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। তবে এ জয়ের রাতে রিয়াল সমর্থকদের জন্য হতাশা হল রোনালদোর লাল কার্ড। সঙ্গে মেজাস হারিয়ে রাফারিকে ধাক্কা দেওয়ার অভিযোগে ১২ ম্যাচ নিষিদ্ধও হতে পারেন চারবারের বর্ষসেরা এই খেলোয়াড়।

 

বার্সার মাঠ ন্যু ক্যাম্পে রোনালদোকে ছাড়াই মাঠে নামে রিয়াল। ম্যাচের ৫৮ মিনিটে স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনির মধ্য দিয়ে বেনজামার পরিবর্তে মাঠে নামেন রোনালদো। ম্যাচের ৮০ মিনিটে নিজের জাদু দেখান রোনালদো। পাল্টা এক আক্রমণে ইসকোর বাড়ানো বল ধরে পিকেকে বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনির জবাব দেন পর্তুগিজ অধিনায়ক।

এদিকে ফিফা আইনে আর্টিকেল ৯৬ অনুযায়ী, রেফারিকে ধাক্কা দিলে ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার বিধান রয়েছে। এখন দেখা যার রোনালদো কত ম্যাচ নিষিদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা