,

পেসারদের ওপর আস্থা রাখতে বললেন শফিউল

news-image

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেও বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে খুবই গর্ব করা হতো। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে মাশরাফি-মুস্তাফিজ-তাসকিন-রুবেলদের মতো বোলার রয়েছেন, যাঁদের হাত ধরে বহু সাফল্য পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে তা একেবারেই ভিন্ন চিত্র। লংগার ভার্সন ক্রিকেটের জন্য বাংলাদেশ দলে তেমন ভালোমানের পেসার এখনো গড়ে উঠেনি। সম্প্রতিক সিরিজগুলোতে সেটা ভালোভাবেই ফুটে উঠেছে। তা ছাড়া তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের নিষ্প্রভতা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরও পেসারদের সামর্থ্যের ওপর আস্থা রাখতে বললেন শফিউল ইসলাম। তাঁর বিশ্বাস, বাংলাদেশের পেসাররা নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শফিউল বলেন, ‘আমাদের পেস আক্রমণ অনেক শক্তিশালী। সামর্থ্য রয়েছে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার। অবশ্য টেস্টে আমাদের দেশে স্পিনাররাই বেশি ভালো করে থাকেন। সে তুলনায় পেসাররা খুব একটা ব্রেক থ্রু এনে দিতে পারছেন না, এটা সত্য। তাই আমাদের পেসারদের এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে।’

বোলিংয়ে বৈচিত্র্য আনতে পারলে পেসারদেরও ভালো করা সম্ভব বলে মনে করেন এই অভিজ্ঞ পেসার, ‘আমাদের পেসারদের বোলিংয়ে বৈচিত্র্য আনতে না পারলে সাফল্য পাওয়া অসম্ভব। ঠিক জায়গায় বল করতে পারলে তারাও পরবে ঠিক সময়ে উইকেট তুলে নিতে। সে সামর্থ্য আমাদের বোলারদের আছে। তা কার্যকর করতে পারলেই দলের ঝুলিতে সাফল্য জমা পড়বে।’

তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে সুযোগ পেলে ভালো কিছু করতে আশাবাদী শফিউল, ‘বরাবরই আমার ক্ষেত্রে চোট বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি সবকিছু ঠিক ভাবে হয়, দলে সুযোগ পেলে ভালো কিছু করতে আমি খুবই আশাবদী।’

সবকিছু ঠিক থাকলে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা আগামী ১৮ আগস্ট। সফরে ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। এরপর ২৭-৩১‌ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে