প্রধান বিচারপতির বাসভবনে কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে সপ্তাহের বেশি সময় ধরে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রায় দুই ঘণ্টা ধরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও সেতুমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। পরে প্রধান নৈশভোজেও অংশ নেন মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১২ আগস্ট) রাত আটটার দিকে রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন যান ওবায়দুল কাদের। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতের বিষয়ে মন্ত্রীকে উদ্ধৃত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধান বিচারপতি ও মন্ত্রীর মধ্যে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। সেখানে নৈশভোজেও অংশ নেন মন্ত্রী। তাদের মধ্যে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে।

মূলত, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয়। রায় নিয়ে, বিশেষ করে প্রধান বিচারপতির বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা।

গণমাধ্যমগুলোর টকশোতেও এ নিয়ে নানা আলোচনা বিশ্লেষণ চলছে। সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতারাও মুখর এ রায় নিয়ে।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করছে, রায়ের পর্যবেক্ষণে রাজনীতি রয়েছে। এর পেছনে ষড়যন্ত্রও থাকতে পারে। এ জন্য এই রায়কে যতটা সম্ভব প্রশ্নবিদ্ধ করার কৌশল নেয়া হয়েছে। তবে রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করছে ক্ষমতাসীন দলের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে আসছে।

উল্লেখ্য, উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, তা ‘অবৈধ’ ঘোষণার রায় গত ১ আগস্ট প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি এস কে সিনহা দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন।

ষোড়শ সংশোধনী বাতিলসংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার প্রায় এক সপ্তাহ নীবর থাকতে দেখা গেছে সরকার ও ক্ষমতাসীন দলকে। তবে মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। এরপরই রায় নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে বক্তব্য দেয়া শুরু করেন সরকারের মন্ত্রীরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন