সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ বিশ্বমানের দল’

news-image

স্পোর্টস ডেস্ক :কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বর্তমানে তারা অনুশীলন ক্যাম্প করছে। এই সফরে আসার আগে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সেই তালিকায় এবার যুক্ত হলেন পেসার জস হাজলেউড। আজ রোববার তিনি জানিয়েছেন বাংলাদেশ বিশ্বমানের দল। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

হাজলেউড বলেন, ‘তারা বিশ্বমানের দল। তাদের দলে বেশ ভালো কিছু খেলোয়াড় আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে তারা দারুণ খেলেছে। ঘরের মাঠে তারা টেস্টে ভালো করছে। তাদেরকে আমরা হালকাভাবে নিতে পারি না। নিবও না, নিশ্চিত।’

১৭ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। ২২ আগস্ট থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অসিদের। এরপর ২৭ আগস্ট প্রথম টেস্টে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যা শুরু হবে ৪ সেপ্টেম্বর।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা