বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্ডিতে পান্ডিয়া-ঝড়

news-image

স্পোর্টস ডেস্ক : ৪, ৪, ৬, ৬, ৬, ০—এক ওভারে ২৬ রান তুলে ঝড়ের বেগে রেকর্ড বইয়ের পাতায় ঢুকে পড়লেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। টেস্টে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের রেকর্ডটা ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ও অস্ট্রেলিয়ার জর্জ বেইলির। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান শহীদ আফ্রিদির। ওভারে ২৬ রান করেছেন আরও চারজন। এঁরা হলেন নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান ও ব্রেন্ডন ম্যাককালাম, অস্ট্রেলিয়ার মিশেল জনসন ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।

১১৬তম ওভারের ঘটনা সেটি। লঙ্কান বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারাকে দিনে-দুপুরে সরর্ষে ফুল দেখিয়ে ছাড়লেন পান্ডিয়া। এর আগের ওভারেই ‘চায়নাম্যান’ সানদাকানকে টানা দুটি ছয় মেরেছিলেন। পুষ্পকুমারার প্রথম ৫ বলেই ২৬ রান তুলে নিলেও শেষ বলে আর ব্যাট চালাননি। স্ট্রাইক ধরে রাখার লক্ষে ব্লক করে সিঙ্গেল বের করতে চেয়েছিলেন। পান্ডিয়া হয়তো জানিয়ে রাখলেন, টেস্টের মেজাজেও খেলতে জানেন তিনি।

দলীয় রান ৪২১-এ রেখে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মোহাম্মদ শামি। অন্য প্রান্তে পান্ডিয়ার লড়ে গেছেন এক কৃতিত্বে। এরপরই শুরু সাদা পোশাকে ‘টি-টোয়েন্টি’ খেলা। শুরুতে বেশ ‘শান্ত’ মেজাজেই ছিলেন, ৬৫ বলে তুলেছেন ৬১ রান। এর পরের ২৮ বলে কচুকাটা করেছেন বোলারদের। মধ্যাহ্ন বিরতির পর কোনো রান যোগ না করেই সানদাকানের বলে আউট হয়েছেন তিনি। ৯৬ বলে ১০৮ রান করেছেন, সেঞ্চুরি তুলে নিয়েছেন ৮৫ বলে। অলআউট হওয়ার আগে রানের পাহাড়েই উঠেছে ভারত—৪৮৭।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি