লঙ্কায় সুনামি বইয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়া !

news-image

এটা নাকি একটা টেস্ট ম্যাচ? কে বলে? লঙ্কান ক্রিকেটাররা হাড়ে হাড়ে টের পেলেন ‘ব্যাটিং সুনামি’ কাকে বলে। আর এই সুনামি তৈরি হলো যার ব্যাট থেকে তিনি সময়ের বহুল আলোচিত পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তার কাছে ক্রিকেটের ফরম্যাট কোনো বিষয়ই না। ৪, ৪, ৬, ৬, ৬, ০- এক ওভারে ২৬ রান তুলে ৮৬ বলে তিন অংকে পৌঁছালেন ভারতের এই তরুণ হার্ডহিটার।

পালেকেল্লেতে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার শিখর ধাওয়ান। তবে তার ইনিংসটা এত মারকাটারি ছিল না। ম্যাচের দ্বিতীয় দিন আজ রবিবার ৬ উইকেটে ৩২৯ রানে খেলা শুরু করে ভারত। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান ঋদ্ধিমান ও পান্ডিয়া তাদের জুটিকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেনি। দিনের দ্বিতীয় ওভারেই ফার্নান্ডোর বলে আউট হন ঋদ্ধি (১৬)।

ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানের বিদায়ের পর ক্রিজে আসেন কুলদীপ যাদব। পান্ডিয়ার সঙ্গে অষ্টম উইকেটে ৬২ রান যোগ করেন তিনি।

এই জুটির ওপর ভর করেই ৪০০ পার করে ভারত। দলের রান যখন ৪০১ তখনই সান্দকানের বলে আউট হন কুলদীপ (২৬)। এরপর শুরু হয় পান্ডিয়া সুনামি। ৬১ বলে হাফ সেঞ্চুরি করলেও তিন অংকে পৌঁছতে তিনি খেলেন মাত্র ৮৬ বল। ৯৬ বলে ৮ চার এবং ৭ ছক্কায় ১০৮ রান করে সান্দাকানের শিকার হন হার্দিক।
ভারতও এবার আগের দুই ম্যাচের মতো রানের হিমালয় গড়তে পারেনি। সফরকারীদের ইনিংস শেষ হয়েছে ৪৮৭ রানে। এই রান খুব একটা কম নয়। ৫০০ এর নিচে ভারতকে আটকে দেওয়ার পেছনে মূল কাজ করেছেন সান্দাকান। ৩৫.৩ ওভার বল করে ১৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চা বিরতির আগ পর্যন্ত ৬১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন