সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ মিলিয়ন খরচ করলে মেসি-রোনালদোকে কেনা সম্ভব!

news-image

স্পোর্টস ডেস্ক : গত কয়েক মৌসুম ধরে বার্সেলোনায় দারুণ খেলছিলেন নেইমার। তবে ২২২ মিলিয়ন ডলার দিয়ে তাঁকে প্যারিস সেন্ট জার্মেইনের কাছে বিক্রি করে দিয়েছে কাতালান ক্লাবটি। যদিও নেইমার নিজেই ন্যু ক্যাম্প ছাড়তে মুখিয়ে ছিলেন। এখন প্রশ্ন উঠেছে, টাকা থাকলেই কি মেসি-রোনালদোদের মতো ফুটবলার কেনা সম্ভব। পক্ষে-বিপক্ষে বলার মতো লোকের অভাব নেই। কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে, কোনো কিছুর মূল্যেই তাঁরা রোনালদোকে বিক্রি করবে না। বার্সা তো অনেক আগেই মেসির নামের পাশে ‘নট ফর সেল’ ট্যাগ লাগিয়ে রেখেছে। তবে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ মনে করেন, টাকা থাকলে মেসি-রোনালদোদের কেনা সম্ভব। এই জার্মান কোচ মনে করেন, ৩০০ মিলিয়ন খরচ করলে মেসিকে দলে ভেড়ানো যাবে।
যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া মাধ্যম ডা জনকে লিভারপুলের এই কোচ বলেন, ‘এক সময় যেটাকে অসম্ভব মনে করা হতো, সেটা এখন খুবই সম্ভব।’ অসম্ভব বলতে ২২২ মিলিয়ন ডলারের অঙ্কটাকে বোঝাচ্ছেন এই কোচ। তিনি মনে করেন, অঙ্কটা আরেকটু বাড়ালে মেসিকে কেনা সম্ভব, যেটা কিনা অসম্ভব বলে প্রচার করছে বার্সেলোনা। তিনি বলেন, ‘৩০০ মিলিয়ন খরচ করলে যে কাউকেই কেনা সম্ভব।’

নেইমারের ট্রান্সফার সার্টিফিকেট আটকে দেওয়ায় বার্সেলোনার সমালোচনা করেছেন এই কোচ। তিনি বলেন, কোনো দল চাইলে ৫০০ মিলিয়ন দিয়েও কাউকে কিনতে পারে। এতে কারো বলার কিছু নেই। প্রথমবার এমন ঘটছে।’

তবে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালাটাকে ভালোভাবে নিচ্ছেন না ক্লপ। তিনি বলেন, আমি জানি না এটা ঠিক কি না, তবে কোচেরা এমনটি করে না অন্য এক পর্যায় থেকে এগুলো করানো হয়। আমার মনে হয়, নিয়ম করে এগুলো থামানো উচিত।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট