সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজের দলের অসাধারণ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : কলিন মুনরো করেছেন ৪৭ বলে ৭০* অপেক্ষা আরও বাড়ল মেহেদী হাসান মিরাজের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শনিবার সকালের ম্যাচেও সুযোগ হয়নি তার। তবে সতীর্থদের সঙ্গে জয় উৎসবের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার। তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স শনিবারও যেমন পেয়েছে সহজ জয়। কলিন মুনরোর তাণ্ডবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মিরাজের দল জিতেছে ৩ উইকেটে। ২০ ওভারে গায়ানার ৭ উইকেটে করা ১৫৬ রানের জবাবে ১ ওভার আগেই জয় নিশ্চিত করে ত্রিনবাগো ৩ উইকেট হারিয়ে।

যার কারণে একাদশে জায়গা পাচ্ছেন না মিরাজ, সেই শাদাব খান আলো ছড়িয়েই যাচ্ছেন। গানায়ার বিপক্ষেও বল হাতে দারুণ সফল পাকিস্তানি এই স্পিনার। ৪ ওভারে মাত্র ২৮ রান নিয়ে ৪ উইকেট তুলে নিয়ে তিনিই আসলে বাড়তে দেননি গায়ানার স্কোর। শাদাবের সঙ্গে সুনিল নারিনের (২/১৬) স্পিন ঘূর্ণির আগে শুরুটা কিন্তু দারুণ হয়েছিল তাদের। মার্টিন গাপটিল (২৪) ও চ্যাডউইক ওয়ালটনের (৩৬) ইনিংস দুটির পর গায়ানার আর কোনও ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। তবে শেষ দিকে কিমো পল (৭ বলে ১৪*) ও রায়াড এমরিটের (৬ বলে ১১*) ছোট্ট ঝড়ে তাদের ইনিংস শেষ হয় ১৫৬ রানে।

জবাবে ত্রিনবাগো শুরুতেই হারায় ব্রেন্ডন ম্যাককালামের উইকেটটি (০)। যদিও খুব একটা সুবিধা হয়নি গায়ানার। নারিন ও মুনরো মিলে তৈরি করেন জয়ের পথ। নারিন ২২ বলে ২৩ রান করে আউট হলেও মুনরো অপরাজিত ছিলেন ৭০ রানে। ৪৭ বলে ৫ চার ও ৫ ছক্কায় সাজানো দুর্দান্ত ইনিংস খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কিউই ব্যাটসম্যান। দিনেশ রামদিনের অবদানও কম নয়। ২৩ বলে ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় হার না মানা ৪২ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক।
সূত্র- ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট