সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিল পরিশোধ না করায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ বন্ধ, ৬০ শিশুর মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি সরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনার মধ্যে ৬০টি শিশুর মৃত্যুর পর সেখানে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বলা হচ্ছে, হাসপাতালটি বিল পরিশোধ না করায় সেখানে অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু সব শিশু এ কারণেই মারা গেছে কিনা, তা পরিস্কার নয়।

উত্তর প্রদেশ রাজ্যের কর্মকর্তারা স্বীকার করছেন যে এই হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ বন্ধ করে দেয়ার পর সেখানে সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু এর কারণে কোনো শিশুর মৃত্যুর কথা তারা অস্বীকার করছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রোগীদের আত্মীয়-স্বজনদের মধ্যে এসময় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

মারা যাওয়া বেশিরভাগ শিশু হয় নবজাতক বা এনসেফালাইটিসে ভুগছিল।

উত্তর প্রদেশের গোরখপুর জেলার বাবা রাঘব হাসপাতালে গত পাঁচ দিনে এই ৬০টি শিশু মারা যান। এর মধ্যে ৩০টি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয় গত দুই দিনে।

জেলার কর্মকর্তা অনিল কুমার স্বীকার করেন যে হাসপাতালটিতে বিল পরিশোধ নিয়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানটির সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল। তবে তিনি বলেন, হাসপাতালে অনেক রোগীকে যেহেতু গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল, তাই অনেক মৃত্যু এমনিতেও ঘটতে পারতো।

উত্তর প্রদেশের গোরখপুর ভারতের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীও এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন যে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কটের কারণে এসব মৃত্যু ঘটেছে।

হাসপাতালটির অধ্যক্ষকে সাসপেন্ড করে দিয়ে এক তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

জেলাশাসক গতকালই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে অক্সিজেন সরবরাহ না থাকায় মারা গেছে ওই শিশুগুলো।

তবে রাজ্যের স্বাস্থ্য দফতর বলছে অন্য কারণও রয়েছে শিশুগুলো মারা যাওয়ার পেছনে। তবে কী সেই কারণ, তা নিয়ে একটি শব্দও বলা হচ্ছে না আনুষ্ঠানিকভাবে।

বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে কিছু তথ্য এবং নথি এসেছে, যেগুলোতে দেখা যাচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী সংস্থাটি একাধিকবার হাসপাতালকে বিল মিটিয়ে দেয়ার অনুরোধ করেছে। টাকা না মেটালে একটা পর্যায়ে যে তাদের পক্ষে অক্সিজেন দেয়া সম্ভব হবে না, সেটাও জানিয়েছিল তারা।

যে ওয়ার্ডগুলোতে শিশুদের মৃত্যু হয়েছে, সেখানে বর্ষার মরসুমে প্রচুর এনসেফেলাইটিস রোগাক্রান্ত শিশু ভর্তি রয়েছে। নবজাতকদের ওয়ার্ডেও মৃত্যু হয়েছে বেশ কয়েকটি।

শনিবার সকালে ওই ওয়ার্ডগুলিতে গিয়ে বিবিসি-র সংবাদদাতা দেখেছেন যে অনেক অভিভাবকই চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে অভিযোগ করছেন, আবার অনেকেই চোখের সামনেই বহু বাচ্চাকে মারা যেতে দেখেছেন। তবে একইসাথে এটাও চোখে পড়েছে যে কয়েকটি শিশুকে অক্সিজেন দেয়া চলছিল শনিবার সকালে।-বিবিসি

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট