শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ও ইউরোপীয় খাবার রাশিয়ায় নিষিদ্ধ

মাংস_33180

নিষেধাজ্ঞার পাল্টা নিষেধাজ্ঞা। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও নরওয়ে থেকে আনা খাদ্যদ্রব্য রাশিয়ায় নিষিদ্ধ করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। যা শুনে অনেকেই বলছেন আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে কাত করছে চাইছেন পুতিন।

 



আমেরিকা থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মাংস আসে রাশিয়ায়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির কাছ থেকে প্রচুর ফলও কিনত রাশিয়া। কিন্তু আগামী এক বছরের জন্য ওই দেশগুলি থেকে কোনও খাবারই আর কিনবে না রাশিয়া। মস্কো-সহ দেশের বড় বড় শহরের ক্রেতাদের একটা বড় অংশ এই খাবারগুলির উপর নির্ভরশীল। মার্কিন কৃষি দফতরের হিসেব অনুযায়ী, গত বছর আমেরিকা থেকে একশো তিরিশ কোটি   ডলারের মাছ ও মাংস কিনেছিল রাশিয়া। আর ইউরোপীয় ইউনিয়ন থেকে ফল আর সব্জি এসেছে এক হাজার পাঁচশো আশি কোটি ডলারের। সে সবই এক ধাক্কায় বন্ধ করার ব্যবস্থা করেছেন রুশ প্রেসিডেন্ট।

 



তবে পুতিন এটাও খুব ভালই জানেন, আচমকা এই সব বিদেশি খাদ্যদ্রব্য আমদানি বন্ধ হয়ে গেলে তাঁর দেশের মানুষই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। তাই মন্ত্রীদের প্রতি তাঁর নির্দেশ, এই সিদ্ধান্তের ফলে দেশের মানুষের যাতে অসুবিধা না-হয়, তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।

 



গত কয়েক মাস ধরে চলা ইউক্রেন সমস্যায় রুশ ভূমিকা নিয়ে এর আগেও বহু বার মুখ খুলেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রাইমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পরে বেশ কিছু পুতিন-ঘনিষ্ঠ ব্যক্তি ও সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। গত মাসে ইউক্রেনের আকাশে মালয়েশীয় বিমান এমএইচ-১৭ ধ্বংস হওয়ার পিছনেও রাশিয়ার থাকার অভিযোগ থাকায় সেই নিষেধাজ্ঞা আরও জোরদার হয়।

 



শুধু খাদ্যদ্রব্যই নয়, এ বার পশ্চিমী দেশগুলির বিমান চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করতে পারে রাশিয়া। রুশ প্রধানমন্ত্রী আজ অন্তত সেই রকম ইঙ্গিতই দিয়ে রেখেছেন। এশিয়া ও ইউরোপের দেশগুলির মধ্যে যে সব বিমান চলাচল করে সেগুলির অধিকাংশই রুশ আকাশসীমা দিয়ে যায়। রাশিয়া তাদের আকাশ ব্যবহার করতে না দিলে পশ্চিমী দেশগুলির প্রত্যেকটি বিমানকে ঘুরপথে যেতে হবে। সে ক্ষেত্রে বিমান যাত্রার সময় আর খরচ দু’টোই বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পুতিন। যুদ্ধজাহাজ, বিমান ও গাড়ি আমদানির ক্ষেত্রেও শর্ত আরোপ করার কথা ভাবছে পুতিন সরকার। তবে সরকার সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মেদভেদেভ। 

-ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান