,

আমেরিকাকে মোকাবিলায় উত্তর কোরিয়ার ৩৫ লাখ ছাত্র ও শ্রমিকের শপথ

news-image

কমপক্ষে ৩৫ লাখ স্বেচ্ছাসেবী আমেরিকার সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এসব স্বেচ্ছাসেবীর তর সইছেনা, তারা দারুণভাবে উজ্জীবিত।
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির পত্রিকা রডং সিনমুন-এ বলা হয়, আমেরিকাকে সহস্রগুণে আক্রমণ ফিরিয়ে দিতে দেশের আনাচে কানাচে থেকে হাজারও মানুষ দলে দলে উঠে আসছে।

সিনমুন আরও জানায়, আসন্ন যুদ্ধ পরিস্থিতিতে গত কয়েকদিনে প্রায় ৩৪ লাখ ৭০ হাজার মানুষ ইতোমধ্যেই সেনাবাহিনীতে নাম লিখিয়েছে। তাদের মধ্যে ছাত্র থেকে শুরু করে রিটায়ার্ড সেনা সদস্যরাও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ৯ আগস্টের মধ্যে শুধুমাত্র উত্তর হাওয়াঙ্গি প্রদেশ থেকেই ৮৯ হাজার সাধারণ তরুণ সেনাবাহিনীতে নাম লিখিয়েছে। দক্ষিণ পিয়ংইয়ংয়ের ডেডং কাউন্টি থেকে প্রায় ২০ হাজার ছাত্র, পার্টি সদস্য এবং শ্রমিক তাদের নাম অন্তর্ভূক্ত করেছে।

গত বুধবার হাজার হাজার উত্তর কোরিয়ার সাধারণ মানুষ পিয়ংইয়ংয়ের ইল-সাং স্কোয়ারে এসে মিলিত হয়। দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতেই তারা জড়ো হয়েছিলো।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বিরোধের সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা সত্তে¡ও গত মাসে দেশটি দুটি আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, দেশটি ইতোমধ্যেই পারমানবিক অস্ত্রও তৈরী করে ফেলেছে। এগুলো এখন ক্ষেপণাস্ত্রগুলোতে স্থাপনের কাজ চলছে। এই খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া এমন আগুনে পুড়বে, যা পৃথিবী আগে কখনো দেখেনি। তবে এসব হুমকিতেও কাজ হচ্ছেনা। কারণ উত্তর কোরিয়া তাদের কার্যক্রম চালিয়েই যাচ্ছে। শুধু তাই নয়, দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনীও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আরটি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে