,

উত্তরপূর্ব চীন সীমান্তে ভারতের ‘অপারেশন অ্যালার্ট’

news-image

চলমান উত্তেজনার মধ্যেই চীনের সঙ্গে পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় সেনা বাড়িয়েছে ভারত। একই সঙ্গে বাড়ানো হয়েছে অভ্যন্তরীণ সতর্কতার মাত্রা। ভারতের সরকারী সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে সিকিম-সহ উত্তর-পূর্ব সীমান্তে সামরিক বাহিনীর ‘অপারেশন অ্যালার্ট’ জারির কথা জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করেনি ভারতীয় সেনাবাহিনী।

 

চীন, ভুটান ও নেপালের সীমান্তবর্তী রাজ্য সিকিম এবং ভুটান, মিয়ানমার ও চীনের সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশের এক হাজার ৪০০ কিলোমিটার সীমান্তে টহল দেন ভারতীয় সেনারা। সংঘাতের আশঙ্কায় থাকা এসব সীমান্ত এলাকায় সেনা বাড়ানোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের সেনা কর্মকর্তারা। তাঁদের ভাষ্য, অভিযানের বিস্তারিত বিষয়ে কথা বলতে পারেন না তাঁরা।

 

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চীনের সাম্প্রতিক আক্রমণাত্মক হুমকির প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের সম্ভাব্য ভূমিকার সতর্ক বিশ্লেষণ শেষে ভারত নতুন তৎপরতা শুরু করেছে। এদিকে সেনাসূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী উত্তেজনা বাড়াতে চায় না। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে।
চীন-ভারত সীমান্তে উত্তেজনা-৩দুই মাস আগে সিকিম সীমান্তের দোকলাম মালভূমিতে ঢুকে চীনের সেনাদের সড়ক নির্মাণকাজে বাধা দেয় ভারতীয় সেনারা। এরপর থেকেই মুখোমুখি হয় দুই দেশ। তখন থেকেই কোনও পক্ষ পিছু হটার কোনও আলামত দেখায়নি। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, দোকলাম মালভূমি (যেটিকে তারা দোংলাং বলে) তাদের ভূখণ্ডের অংশ। সেখানে সড়ক নির্মাণের পূর্ণ অধিকার তাদের আছে। কিন্তু ভারত ও ভুটানের দাবি, এই অঞ্চলটি হিমালয় সাম্রাজ্যের অংশ।
সাম্প্রতিক উত্তেজনায়, সীমান্তের দুই প্রান্তেই কয়েকশ ফুট দূরত্বের ব্যবধানে তারা অস্ত্র তাক করে আছে। নির্দেশ পেলেই তাঁরা সামরিক লড়াইয়ে অবতীর্ণ হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে