,

ভারতের সঙ্গে যুদ্ধের দিন গণনা শুরু, দাবি চীনা গণমাধ্যমে

news-image

ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ আসন্ন। শুধু তাই নয়, ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এই যুদ্ধের দিনগণনাও। চীনা গণমাধ্যমের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস’র এক প্রতিবেদনে এমন তথ্যই বেড়িয়ে এসেছে। একই তথ্য জানা গেছে, রাষ্ট্রনিয়ন্ত্রিত চায়না ডেইলির প্রতিবেদন থেকেও।

ভারতের সঙ্গে উত্তেজনা ও যুদ্ধ প্রসঙ্গে বুধবার রাতে প্রকাশিত চায়না ডেইলির এক সম্পাদকীয়তে বলা হয়, ‘ঘড়ির কাটায় সময় গণনা শুরু।’ কোন চীনা গণমাধ্যমে এখন পর্যন্ত এটাই সবচেয়ে প্রতিক্রিয়াশীল বক্তব্য। পত্রিকাটিতে হুঁশিয়ারী দিয়ে বলা হয়, গত মধ্য জুন থেকে ডোক্লাম সীমান্তে চীনা সেনাদের মুখোমুখি করে রাখা ভারতীয় সেনাদের প্রত্যাহার না করলে ভারত কেবল নিজেই দোষারোপ করবে।

দুই পক্ষের মধ্যের ডোক্লাম সীমান্তে গোলযোগপূর্ন পরিস্থিতি প্রায় সাত সপ্তাহ ধরে চলছে। কিন্তু এখন পর্যন্ত এ দুইয়ের মধ্যে শান্তি স্থাপনের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। আর এমন পরিস্থিতি ধীরে ধীরে যুদ্ধের চূড়ান্ত মুহুর্তকেই ঘনিয়ে নিয়ে আসছে বলে দাবি করেছে চায়না ডেইলি।

চীন সম্প্রতি ভারতকে ডোক্লাম থেকে সেনা সরানোর আহ্বান জানায় অন্যথায় যে কোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলে। সিকিম ডোক্লাম অঞ্চলকে চীনারা ডংলাং বলে এবং নিজেদের অঞ্চল বলে দাবি করে। তবে ভারত দাবি করে, ডোক্লাম থেকে সেনা সরাতে হলে দু’পক্ষকেই সরাতে হবে। কিন্তু বেইজিং ভারতের এ আহ্বান প্রত্যাখ্যান করেছে।

চীনা গণমাধ্যমের দাবি, ভারত চীনের কঠোর হুঁশিয়ারীকে অগ্রাহ্য করেছে।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে