ফের শীর্ষে ব্রাজিল, বাংলাদেশের উন্নতি

news-image

ক্রীড়া ডেস্ক : শীর্ষ স্থান হারানোর বিচ্ছেদে এক মাসের বেশি পুড়তে হয়নি ব্রাজিলকে। নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিয়ে আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের জায়গা করে দিতে এক ধাপ নিচে নেমে যেতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আজকের (বৃহস্পতিবার) হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল।

শীর্ষ দুই স্থানে পরিবর্তন আসলেও তিন নম্বর অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ১৩৯৯ পয়েন্ট নিয়ে এই অবস্থানে রয়েছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোরা। ১৬০৪ পয়েন্টে শীর্ষে রয়েছে ব্রাজিল। আর দুই নম্বর অবস্থানের জার্মানির পয়েন্ট ১৫৪৯।

ফিফা র‌্যাঙ্কিং সেরা দশের মধ্যে ব্রাজিলের মতো একধাপ করে উন্নতি হয়েছে সুইজারল্যান্ড (৪), পোল্যান্ড (৫) ও বেলজিয়ামের (৯)। অন্যদিকে দুই ধাপ নিচে নেমে পর্তুগাল (৬) এবং এক ধাপ নিচে নেমে ফ্রান্স (১০) নম্বরে চলে এসেছে। এছাড়া আর্জেন্টিনার মতো চিলি (৭) ও কলম্বিয়া (৮) আগের অবস্থান ধরে রেখেছে।

ফিফার সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। গত মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৯০তম অবস্থানে ছিল বাংলাদেশ। এবার একধাপ এগিয়ে ১৮৯তম অবস্থানে উঠে এসেছে লাল-সবুজের পতাকাধারীরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন