,

নেইমারের খেলা আটকে দিল বার্সা!

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সা থেকে পিএসজিতে নাম লেখাতে গড়েছেন ট্রান্সফারের বিশ্ব রেকর্ড। ধারণা করা হচ্ছিল লিগ ওয়ানের প্রথম ম্যাচে এমেয়েন্সের বিরুদ্ধে পিএসজির হয়ে অভিষেক হবে ব্রাজিলের ‘ওয়ান্ডার বয়’ নেইমারের। তবে চুক্তি হয়ে যাওয়ার পরও নেইমার পিএসজির হয়ে খেলতে পারছেন না। আর এর আসল কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট আটকে রেখেছে তার সদ্য সাবেক ক্লাব বার্সেলোনা!

পিএসজির হয়ে মাঠে নেমতে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট দরকার নেইমারের। দলবদলের আন্তর্জাতিক সনদপত্র ইস্যু করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে পুরোনো ক্লাবের কাছ থেকে সম্মতি ‘নো অবজেকশন’ পাওয়ার পরই ফিফা তা ইস্যু করে। কিন্তু নেইমারকে সেই ছাড়পত্র দিতে বেঁকে বসেছে বার্সেলোনা! কারণ? চুক্তির পুরো টাকা না পেলে তারা নেইমারকে পিএসজির হয়ে খেলার ছাড়পত্র দেবে না।

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বার্সেলোনা থেকে নিয়ে এসেছে পিএসিজ। প্রথমে শোনা গিয়েছিল, বার্সেলোনাকে চুক্তির এই পুরো টাকাই চেকের মাধ্যমে দিয়ে দিয়েছে পিএসজি। কিন্তু তা সত্য নয়। প্রথম দফায় আংশিক পরিশোধ করা হয়েছে। বাকি টাকা বুঝে না পাওয়ার আগে বার্সেলোনা নেইমারকে খেলার অনুমতি দেবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে