,

চুরির অভিযোগে গ্রেফতার স্বামী ওম

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভাইয়ের অভিযোগের ভিত্তিতে চুরির অভিযোগে গ্রেফতার হলেন ভারতের স্বঘোষিত সাধু স্বামী ওম ওরফে বিনোদানন্দ ঝা। বুধবার উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা অঞ্চলে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

খবর এবিপি আনন্দের।
স্বামী ওমের ভাই প্রমোদ ঝা’র অভিযোগ, ৯ বছর আগে তাঁর দোকান থেকে সাইকেল ও কিছু নথি চুরি করেন সাবেক বিগ বস প্রতিদ্বন্দ্বী। এ অভিযোগে গত বছর দিল্লির সাকেত আদালত স্বামী ওমকে অপরাধী ঘোষণা করে এবং তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ভারতীয় সংবাদ মাধ্যমটির খবরে আরও বলা হয়, ২০০৮ সালের নভেম্বরে লোধি কলোনি থানায় স্বামী ওমের বিরুদ্ধে এফআইআর করেন প্রমোদ। তাঁর অভিযোগ, তিনজনকে সঙ্গে নিয়ে তাঁর সাইকেলের দোকানের তালা ভেঙে ১১টি সাইকেল, দামী জিনিসপত্র, বাড়ি বিক্রির নথিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করেন স্বামী ওম।

খবর আরও বলা হয়, গ্রেফতারি এড়াতে স্বামী ওম উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা অঞ্চলে একটি বাড়িতে লুকিয়েছিলেন। সেখান থেকেই বুধবার তাঁকে গ্রেফতার করে লোধি কলোনি থানা ও অপরাধ দমন শাখার আন্তঃরাজ্য বিভাগের যৌথ দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে