সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সূর্যগ্রহণই হতে পারে ‘শেষের সে দিন’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যেকোনো সময় পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে নিবিরু নামের একটি গ্রহ। আর তাতেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী।

বিজ্ঞানীদের কণ্ঠে এমন কথা বারবারই শোনা গেছে। আর কনস্পিরেসি থিয়োরিস্টদের এবারের দাবি যদি সত্যি হয়, তাহলে পৃথিবী ধ্বংস আর মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার। আগামী সূর্যগ্রহণই হতে পারে ‘শেষের সে দিন’।
এ ব্যাপারে ক্রিস্টিয়ান নিউমারোলজিস্ট ডেভিড মিডের সতর্ক বার্তা বেশ আশঙ্কার। তাঁর দাবি, রহস্যময় গ্রহ নিবিরু পৃথিবীর দিকে ধেয়ে আসছে দ্রুত গতিতে। চলতি মাসের সূর্যগ্রহণের দিনই আছড়ে পড়তে পারে নিবিরু। এই দাবির সাপেক্ষে তিনি বাইবেলের একাধিক পাতাকে উদ্ধৃত করেছেন। যেখানে রহস্যময় গ্রহের কথা রয়েছে।

এর আগে নিবিরু আছড়ে পড়ার দাবি ‘ইন্টারনেট গুজব’ বলেই উড়িয়ে দিয়েছিল নাসা। যদিও পৃথিবীর বহু মানুষ নিবিরুর অস্তিত্ব বিশ্বাস করেন। বিশেষ করে ক্রিস্টান সম্প্রদায়ের একটা বড় অংশ। নিবিরু-র আরেক নাম প্ল্যানেট এক্স (X), যা নিয়ে ২০০৩ সাল থেকেই চলছে নানা জল্পনা।

প্রসঙ্গত, এই বছরের অক্টোবরেই মিড দাবি করেছিলেন, অক্টোবরে পৃথিবীতে আছড়ে পড়তে পারে নিবিরু। তাঁর আরও দাবি, ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে আছড়ে পড়ার আগে আকাশে দেখা যাবে এই রহস্যময় গ্রহকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা