সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে শান্ত হওয়ার পরামর্শ দিল জার্মানি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে কোরীয় উপদ্বীপ। পাল্টাপাল্টি হুমকি চলছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে।

হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ইতোমধ্যে বিশ্বের শেয়ার মার্কেটে বড় ধস নেমেছে। আর এই অবস্থায় যুদ্ধ থেকে বিরত থাকার জন্য উভয়কেই শান্ত হওয়ার পরামর্শ দিল জার্মানি।
এ ব্যাপারে জার্মানির পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্টিন শেফার সাংবাদিকদের বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কোরীয় উপদ্বীপে সৃষ্ট সংকটকে কেন্দ্র করে এর সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। তাই আমরা সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, বার্লিন এখনো মনে করে, কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার পক্ষ থেকেই সুষ্পষ্ট উসকানি সৃষ্ট করা হচ্ছে এবং পিয়ংইয়ংয়ের আচরণ আমাদের সব ধরনের উদ্বিগ্নের প্রধান উৎস।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার ওপর ভয়ানক হামলা চালানো হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে ভাল হবে যেন তারা যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয়। এদিকে, ট্রাম্পের হুঁশিয়ারির পর উত্তর কোরিয়া বলেছে, প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত গুয়ামের মার্কিন ঘাঁটিগুলোতে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। এই অবস্থায় ট্রাম্প রাতেই বোমারু বিমান ওড়ানোর হুঁশিয়ারি দেয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা