সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে আবারও টানাপোড়েন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কিউবার সাথে আমেরিকার সম্পর্কের টানাপোড়েন কেটে যায় ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে। তবে ডোনাল্ড ট্রাম্প যুগে সেই সম্পর্কে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেটা কিনা এক রহস্যময় কারণে।

বিবিসির খবর, ওয়াশিংটনে অবস্থানরত দুইজন কিউবান কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। আর তার কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যার কথা বলা হচ্ছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট বলছেন, ২০১৬ সালে শেষ দিকে কিউবায় থাকা কয়েকজন মার্কিন দূতাবাসের কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। তাদেরকে তখন জোর করেই দেশে ফিরিয়ে আনে যুক্তরাষ্ট্র।

মার্কিন মুখপাত্র সংবাদ সংস্থা এপি’কে এর কারণ হিসেবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
তবে এজন্য তারা কিউবার গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছে। তাদের ধারণা, এমন কোনো যন্ত্র সেইসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল যার কারণে তাদের এমন শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। সন্দেহ করা হচ্ছে, সেসব যন্ত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ প্রবাহ হয়ে এমন শারীরিক সমস্যা সৃষ্টি করেছে।

মিজ নুরেট আরও জানান, যদিও সেসব সমস্যা প্রাণঘাতী নয়, তবু মার্কিন কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। আর এই বিষয়টিকে যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছে।

তবে, ওয়াশিংটনে অবস্থানরত দুই কূটনীতিকের বহিষ্কারের বিষয়ে এখন পর্যন্ত কিউবা সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা