সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮০টি দেশকে ভিসা মুক্ত এন্ট্রি দিল কাতার

news-image

৮০টি দেশের নাগরিককে ভিসা মুক্ত সফরের সুযোগ দিল কাতার। বুধবার কাতারের পর্যটন কর্তৃপক্ষের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে এক ঘোষণায় এ সুযোগের কথা জানান। সেখানে কাতার এয়ারওয়েজ ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাতারের পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হাসান আল ইবরাহিম জানান, পর্যটনে সরকার ঐতিহাসিক পরিবর্তন আনতে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের নাগরিকরা কাতারে এধরনের ভিসা মুক্ত সফরের সুবিধা পাবে তা এখনো নির্ধারণ করা হয়নি। সেটি করতে রীতিমত কাতারের সঙ্গে বিভিন্ন দেশগুলোর সম্পর্ক পর্যালোচনা করেই তালিকা তৈরি করা হবে।ওই তালিকায় আরো নতুন দেশও যুক্ত হতে পারে।

হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাসপোর্ট বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ রাশিদ আল মাজরোই জানান, প্রাথমিকভাবে এই ৮০টি দেশের নাগরিকদের কাতার সফরে ভিসা ফি দিতে হবে না। তবে তালিকায় ৮০টি দেশের স্থান দেওয়ার ব্যাপারে সফরকারীদের সঙ্গে নিরাপত্তা ও তার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা হবে। এছাড়া কাতারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অভিজ্ঞতাও এ ব্যাপারে কাজে লাগানো হবে। ইয়েনি সাফাক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা