,

চূড়ান্ত দল ঘোষণা ১৯ আগস্ট

news-image

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য আগামী ১৯ আগস্ট দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্ট শেষ হওয়ার পর দেওয়া হবে দ্বিতীয় টেস্টের দল।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জাতীয় দলের ক্যাম্প চলছে চট্টগ্রামে। বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সও নিশ্চয় বিবেচনায় আনবে টিম ম্যানেজমেন্ট।

প্রস্তুতি ম্যাচের পর ঢাকায় ফিরে নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং পরিচালনা বিভাগের বৈঠক হবে। ১৭ আগস্ট মিরপুরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। একদিন পরও হতে পারে বৈঠকটি। সেখানেই দল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। দল নির্বাচন করার পর বিসিবি সভাপতির সই নিয়ে দল ঘোষণা করবে নির্বাচক প্যানেল।

দল অবশ্য অনেকটাই চূড়ান্ত। দুই-তিনটি জায়গা নিয়ে চলছে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা। প্রস্তুতি ম্যাচে সেটাও চূড়ান্ত হয়ে যাবে। বিশেষ সূত্রের খবর, শ্রীলঙ্কায় খেলা সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে বড় কোনো পরিবর্তন আনতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

দুটি টেস্ট খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশে টেস্ট খেলতে আসছে অসিরা। মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে