,

আমিরাত-বাহরাইন আকাশপথে কাতারকে নতুন রুট দিচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমিরাত এবং বাহরাইনের আকাশপথে নতুন রুট ব্যবহার করতে পারবে কাতারের বিমান। আমিরাত এবং বাহরাইনের আন্তর্জাতিক আকাশসীমার ওপর দিয়ে এই নতুন রুট চালু করা হবে। বিশ্ব বিমান চলাচল সংস্থা এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের জুনের ৫ তারিখে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাইরাইন, আরব আমিরাত ও মিসর। দেশগুলো কাতারের সঙ্গে আকাশপথ, জলসীমা এবং স্থলসীমা বন্ধ করে দেয়।

এরপর থেকেই কাতারের নিবন্ধকৃত বিমানের জন্য নতুন রুট চালু করতে কাজ করে যাচ্ছিল মন্ট্রিল ভিত্তিক আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গ্যানাইজেশন (আইসিএও)। আইসিএওর মুখপাত্র অ্যান্থনি ফিলবিন মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, কাতারের নিবন্ধকৃত বিমানের জন্য নতুন রুট চালু করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা করে কাজ করে যাচ্ছিল তারা।

বাহরাইন এবং আরব আমিরাতের আকাশপথে বিদ্যমান রুটের মধ্যে কয়েকটি রুট এবং নতুন কয়েকটি সাময়িক রুট উন্নীত করা হয়েছে।

সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিসর কাতারের ওপর অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা আনার পর তাদের আকাশপথে কাতারের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে আইসিএওর কাছে নতুন রুট অনুমোদনের জন্য অনুরোধ জানায় কাতার।

আরব দেশগুলোর আকাশপথ ব্যবহার করতে না পারায় কাতারের প্রায় ২৪ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে ৯০ শতাংশই বিদেশী নাগরিক। সরাসরি রুট ব্যবহার করতে না পারায় কাতারের বিমানগুলোকে বিকল্প পথে দীর্ঘ সময় ধরে যাতায়াত করতে হয়েছে। এ সময়ে কাতারের বিমান দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে চলাচল করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে