,

শফিউলে ধুঁকছে মুশফিক বাহিনী

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বে শুরু হলেও টাইগার ক্রিকেটাদের প্রস্তুতি বেশ জমে উঠেছে। শফিউল একাই তুলে নিয়েছেন মুশফিক বাহিনীর তিন উইকেট। একে একে তিনি সাজঘরে ফিরিয়েছেন দুই ওপেনার ইমরুল কায়েস (৫), সৌম্য সরকার (১) ও মাহমুদুল্লাহ রিয়াদকে (০)।

প্রস্তুতি ম্যাচে আজ বল হাতে শফিউল প্রথমেই নেন ইমরুল কায়েসের উইকেট। মাত্র ৫ রান করে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ১ রান করা সৌম্য সরকার তার বলে সেকেন্ড স্লিপে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন। আর অভিজ্ঞ মাহমুদুল্লাহকে সরাসরি বোল্ড করেন এই পেসার।

এরপর মাঠে নামেন অধিনায়ক মুশফিক রহিম। তিনি ৩০ রান করে সঞ্জিত সাহার বলে সাজঘরে ফিরলেও অর্ধশতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে এরপর বেশি দূর যেতে পারেননি তিনিও। বাঁহাতি স্পিনার সানজামুলের বলে ৫৩ রান করে আউট হন তিনি।

এর আগে, বৃষ্টির জন্য সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। দুপুরে লাঞ্চের পর মুশফিক বাহিনী ও তামিম বাহিনী এই দুই ভাগে ভাগ হয়ে মাঠে নামেন টাইগাররা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম।

দুপুর সাড়ে তিনটায় ৫ উইকেটে ১০৯ রান করে চা-বিরতিতে যায় মুশফিক বাহিনী। এ সময় নুরুল ইসলাম সোহান ১১ এবং সাইদুল ৪ রানে অপরাজিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে