,

টাইগারদের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির হানা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে টাইগারদের অনুশীলন পর্ব। এর অংশ হিসেবে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু টাইগারদের প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করে ম্যাচ শুরু হবে।

প্রস্তুতি ম্যাচ উপলক্ষে টাইগার স্কোয়াডকে দুইভাগে ভাগ করা হয়েছে। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে ‘মুশফিক একাদশ’ এবং ড্যাশিং ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে ‘তামিম একাদশ’। চট্টগ্রামের পর আগামী ১৭-১৮ আগস্ট রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরও একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিসিবি থেকে আগেই বলা হয়েছিল, ওই দুটি প্রস্তুতি ম্যাচ শেষে অষ্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হবে। একইসঙ্গে আগামী ২২-১৩ আগস্ট অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলও ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে টাইগারদের নতুন মৌসুম। গত একমাস ফিটনেস ট্রেনিং ও ক্রিকেট ট্রেনিংয়ের মধ্য দিয়ে প্রস্তুতি নিয়েছে মাশরাফি-মুশফিকরা।

মুশফিক একাদশ: মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, শুভাশিষ রায় ও নাঈম হাসান।

তামিম একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবির হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও সাকলায়েন সজিব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে