,

ট্রাম্প টিমকে বিশ্বাস করেন না অধিকাংশ মার্কিনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার টিমকে বিশ্বাস করেন না অধিকাংশ নাগরিক। ট্রাম্পের দুইশ’ দিন উপলক্ষ্যে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

আধুনিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিই সবচেয়ে কম মানুষের সমর্থন রয়েছে। গতকাল মঙ্গলবার সিএনএন এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করে।

জরিপে দেখা যায়, ৩৮ ভাগ মার্কিনী মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল ঠিকমতো প্রশাসন চালাচ্ছেন। ৫৬ ভাগ তার দলের কার্যক্রমকে সমর্থন করেন না। এর আগে ১৯৯৩ সালে বিল ক্লিনটনের প্রতি সবচেয়ে কম সমর্থন ছিল (৪৪ভাগ)। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি জনসমর্থন ফেব্রুয়ারিতে ৪৪ভাগ, মার্চে ৪৫ ভাগ, এপ্রিলে ৪৪ ভাগ এবং আগষ্টে এসে দাঁড়ালো ৫৬ ভাগে।

রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে। ফেব্রুয়ারিতে রিপাবলিকানদের সমর্থন ছিল ৭৩ ভাগ এবং বর্তমানে ট্রাম্পকে সমর্থন করেন ৫৯ ভাগ। শ্বেতাঙ্গদের মধ্যেও তার জনসমর্থন কমেছে। বর্তমানে তাকে সমর্থন করেন ৩৫ ভাগ শ্বেতাঙ্গ যেখানে ফেব্রুয়ারিতে আরো ১২ ভাগ বেশি ছিল।

ডেমোক্র্যাটদের মধ্যে সমর্থন এখনো তার প্রতি আগের মতোই (৮০ ভাগ পছন্দ করেন না) আছে। সিএনএনের উদ্যোগে এসএসআরএস নামের একটি প্রতিষ্ঠান এই জরিপ পরিচালনা করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে