,

ম্যানইউকে হারিয়ে উয়েফা সুপার কাপ রিয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক :উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। যেন ওই হারেরই প্রতিশোধ নিল লস ব্লাঙ্কোসরা। মঙ্গলবার মেসিডোনিয়ার স্কোপিয়েতে ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল।

শিরোপা জিতে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হল রিয়াল মাদ্রিদের। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা। আর সব মিলিয়ে এটি তাদের চতুর্থ উয়েফা সুপার কাপ শিরোপা।

ম্যাচের ২৪ মিনিটে ম্যানইউর জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। তার গোল থেকে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় রিয়াল। বিরতির পর দু’দল আক্রমণে সমানে সমান ছিল। তবে ম্যাচের ৫২ মিনিটে ইস্কো গোল করে রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

এরপর গোলের জন্য মরিয়া হয়ে উঠে ম্যানইউ। ম্যাচের ৬২ মিনিটে রিয়ালের রক্ষণে ফাটল ধরিয়ে ম্যানইউর ব্যবধান ২-১ করে ফেলেন লুকাকু। এরপর সমতায় ফেরার স্বপ্নে বিভোর ছিল রেড ডেভিলস সমর্থকরা। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল নাওয়ায় ২-১ ব্যবধানের জয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে