সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মুখোমুখি লড়াইয়ে তামিম-মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : পেসার রুবেল হোসেন বোলিং করবেন তামিমের উইকেট ভাঙতে। মুমিনুল হক সামলাবেন শুভাশীষের বাউন্সার। আবার কামরুল ইসলাম রাব্বির আউটসুইং এবং ইনসুইং ২২ গজের ক্রিজে পরীক্ষায় ফেলবে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে। মুস্তাফিজুর রহমানের দুর্বোধ্য কাটারে নতুন করে ভাগ্য নির্ধারণ হবে সৌম্য সরকারের।

কি ভাবছেন? জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া কোনো প্রতিযোগীতায় অংশ নিতে যাচ্ছে! মোটেও না। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে জাতীয় দল দুই ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে। তিন দিনের প্রস্তুতি ম্যাচটি বুধবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট। কন্ডিশনের পূর্ণ ব্যবহার করতে প্রস্তুতি ক্যাম্পে তিনদিনের ম্যাচ আয়োজন করেছে টিম ম্যানেজম্যান্ট। স্কিল অনুশীলনের পরীক্ষা হবে এ প্রস্তুতি ম্যাচে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড প্রায় চূড়ান্ত। দুই-তিনটি জায়গা নিয়ে চলছে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা। প্রস্তুতি ম্যাচে সেটাও চূড়ান্ত হয়ে যাবে।

প্রস্তুতি ম্যাচের দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। টিম ম্যানেজম্যান্ট দুটি দলও তৈরী করেছে।

টিম তামিম : তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবীর হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও সাকলাইন সজীব।

টিম মুশফিক : মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, শুভাশীষ রায় ও নাঈম হাসান।

পারফরম্যান্স মূল্যায়ন করতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এরই মধ্যে চট্টগ্রাম গিয়েছেন। দলের অনুশীলনও দেখেছেন প্রধান নির্বাচক। আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনেরও যাওয়ার কথা রয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় আসছে স্টিভ স্মিথের দল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা