,

বিকিনি না পরে নতুন ইতিহাস গড়লেন এই মুসলিম নারী

news-image

নিউজ ডেস্ক : যদি থাকে কঠিন আত্মবিশ্বাস ও মনবল তাহলে সবই সম্ভব। পুরাতন নিয়ম ভেঙে ইতিহাসটা নতুন করে লেখা যায়। তারই প্রমাণ দিলেন লন্ডনের এক মুসলিম নারী। তার নাম মুনা জুম। মিস ইউনিভার্স গ্রেট ব্রিটেন সৌন্দর্য প্রতিযোগিতার এই প্রতিযোগী দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম ভঙ্গ করলেন।

নিয়ম অনুসারে প্রতিযোগিতার প্রত্যেক প্রতিযোগীকে সুইমসুট রাউন্ডে বিকিনি অথবা সুইমসুট পরে ক্যাটওয়াক করতে হয়। কিন্তু মুনা আয়োজকদের সাফ জানিয়ে দেন তিনি সুইমসুট বা বিকিনি পরবেন না। ২৭ বছর বয়সী এই মডেল বলেন,‘ আমি প্রতিযোগিতায় অন্তর্বাস পরে অংশ নেবো না। তাছাড়া আমি সমুদ্র পাড়ে গেলেও কখনো অন্তর্বাস পরে যাব না।’

আয়োজকরা ভেবে পাচ্ছিলেন না কী করা উচিত। তারা মুনার সঙ্গে কথা বললেন। মুনা জুমার প্রচন্ড সাহস, বুদ্ধিমত্বা এবং দৃঢ়তা দেখে শেষ পর্যন্ত প্রতিযোগিতার কর্তৃপক্ষ তাকে কাফতান পরার অনুমতি দিতে বাধ্য হয়। অনুমতি পেয়ে খুশি হয়ে মুনা ইন্সটাগ্রামে তার প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘এই ঘটনা দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে আমার মন যা চায় সেটা করতে আমি সক্ষম। সীমাবদ্ধতার ভেতর দিয়েই পরিবর্তন আসবে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিশনকে বিশ্বাস করবেন।’

বিষয়টি প্রকাশ্যে আসার পর অসংখ্য মানুষ জুমার সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন। অনেকেই মনে করছেন মুনা জুমার এই দুর্দান্ত দৃষ্টান্ত দুনিয়া জুড়ে সকল নারীদের আরো সাহস যোগাতে সাহায্য করবে।
তবে বলে রাখা ভালো যে, ১৯৫১ সালে মিস আলাবামা এবং মিস আমেরিকাও সুইমসুট পরতে অপারগতা প্রকাশ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে