,

‘আইএসের পতনে মৌলবাদী সাম্রাজ্য গড়বে ইরান’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতন হলে ইরানকে তার মৌলবাদী সাম্রাজ্য বিস্তারে সহায়তা করবে। ব্রিটিশ অনলাইন সাময়িকী ক্যাপ এক্সে লেখা এক নিবন্ধে তিনি এ দাবি করেছেন।

কিসিঞ্জার জানিয়েছেন, আইএস পরাজিত হলে ইরান যদি ওই সব মুক্তাঞ্চল দখল করে তাহলে এর পরিণতিতে নতুন একটি সাম্রাজ্য গড়ে উঠবে।

মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আমলের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা কিসিঞ্জার বলেন, বহিঃবিশ্ব আইএসের সঙ্গে যুদ্ধকে একটি উদহারণ হিসেবে গ্রহণ করতে পারে। শিয়ার ইরান ও নেতৃত্বস্থানীয় সুন্নি দেশগুলো এর ধ্বংসের ব্যাপারে একমত। তবে এর পরাজিত অঞ্চলের উত্তরাধিকারি কে হবে? সুন্নিজোট? নাকি আঞ্চলিক প্রভাব বিস্তারকারী ইরান?

কিসিঞ্জার লিখেছেন, ‘উত্তরটা একটু কৌশলী। কারণ রাশিয়া ও ন্যাটো দেশগুলো বিরোধীদের সহায়তা করছে। আইএসের এই অঞ্চল যদি ইরানের রেভ্যুলুশনারি গার্ড অথবা শিয়া সেনাদের প্রশিক্ষিত বাহিনী দখল করে তাহলে এটি তেহরান থেকে বৈরুত পর্যন্ত একটি অঞ্চলে পরিণত হবে যার ফলে ইরান মৌলবাদী সাম্রাজ্য হিসেবে আর্বিভূত হবে।’

ইরানকে নিয়ে কিসিঞ্জারের এ ধরণের আশংকা অবশ্য নতুন নয়। এর আগেও তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্য সম্ভবত ইরানে আধিপত্যে পড়তে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে