সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দলীয় প্রধানের পদও ছাড়তে হচ্ছে নওয়াজকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর এবার নিজের দল ‍মুসলিম লিগ (পিএমএল) (এন) প্রধানের পদও হারাচ্ছেন নওয়াজ শরিফ। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন তাকে তার দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক দলবিধি ২০০২ অনুযায়ী আদালতে অযোগ্য ঘোষিত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে পালন করতে পারবেন না। নির্দেশনায় পানামা পেপার্স সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশও তুলে ধরেছে নির্বাচন কমিশন।

নওয়াজের দল পিএমএলের (এন) গঠনতন্ত্রের ১৫ নম্বর বিধিও তুলে ধরেছে পাক নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, দলীয় প্রধানের পদ খালি হলে সাত দিনের মধ্যে তা পূরণ করতে হবে। নওয়াজের দলকে নতুন দলীয় প্রধান নির্বাচন করে তা কমিশনকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।

এদিকে এই নির্দেশ পাওয়ার পর দেশটির অর্থমন্ত্রী ইশাক দার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খানসহ দলের প্রবীণ নেতারা বৈঠকে বসেছেন।

এর আগে গত ২৮ জুলাই পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় নওয়াজ শরিফকে রাষ্ট্রের নির্বাহী প্রধানের পদে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এরপরই তিনি পদত্যাগ করেন। বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বে সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে ওই রায় ঘোষণা করেন।

এদিকে নওয়াজ শরিফ পাকিস্তানের বিচারকদের সমালোচনা করে বলেন, ‘দেশে কি এমন কোনো বিচারক আছেন, যিনি জেনারেল (অবসর) পারভেজ মোশাররফের মতো স্বৈরাচারের বিচার করতে পারেন? যদি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অন্যটিকে শ্রদ্ধা না করে তাহলে এই দেশ কিভাবে চলবে?’

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ক্ষমতা দখল করেন মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন তিনি। প্রায় এক দশক দেশ শাসন করে ২০০৮ সালে ক্ষমতা ছাড়ার পর স্বেচ্ছানির্বাসনে চলে যান। ২০১৩ সালে নির্বাচনের আগে দেশে ফিরে বেশ কয়েকটি মামলার মুখে পড়েন এই স্বৈরশাসক। তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা আকবার বাগতি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোকে হত্যার অভিযোগ রয়েছে মোশাররফের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা