,

শ্রীশান্তের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় পেসার শ্রীশান্থের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিল দেশটির হাইকোর্ট। স্পট ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল তাকে।

২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন ভারতের সাবেক এই পেসার। এরপর দোষী প্রমাণিত হওয়ায় তাকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

রায়ের বিরুদ্ধে প্রথমে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন শ্রীশান্থ। ২০১৫’র জুলাইয়ে প্রমাণের অভাবে শ্রীশান্থকে বেকসুর খালাস ঘোষণা করে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট; কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড ওইদিন সন্ধায়ই জানিয়ে দেয় শ্রীশান্থসহ অজিত চান্ডিলা ও অঙ্কিত চৌহানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হচ্ছে না।

তবে হাল ছাড়েননি শ্রীশান্থ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে চলতি বছরের মার্চে তিনি কেরল হাইকোর্টে আবেদন করেন। মামলা চলাকালীন সময় বোর্ডের পক্ষ থেকে ২০১৭’র এপ্রিলে আদালতকে জানানো হয়, কোনও সংস্থার অভ্যন্তরীণ আইনে দোষী সাব্যস্ত ব্যক্তির শাস্তি ফৌজদারী মামলার সঙ্গে যুক্ত নয়।

বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি শ্রীশান্থকে যে শাস্তি দিয়েছিল তার সঙ্গে আদালতের মামলার কোনও সাদৃশ্য নেই। যদিও দু’পক্ষের বক্তব্য শোনার পর কেরল হাইকোর্ট সোমবার বিসিসিআইকে নির্দেশ দিয়েছে শ্রীশান্থের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল শ্রীশান্থসহ অজিত চান্ডিলা, অঙ্কিত চৌহানদের। ওই বছরই জুনে বোর্ড সভাপতির নেতৃত্বে তদন্ত কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখে। কিন্তু শ্রীশান্থকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি বলেই কেরল হাইকোর্টের রায়ে বলা হয়েছে।

শ্রীশান্ত গোটা বিষয়টি চিঠিতে জানায় বোর্ডকে। তার ভিত্তিতেই বিসিসিআই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়। কেরল হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তবে বোর্ড এখনও নিজেদের সিদ্ধান্ত জানায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে