,

আসামের সেই শিক্ষক গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণ আসামের হাইলাকান্দি জেলার একটি বেসরকারি স্কুলে এক শিক্ষক যেভাবে ছাত্রীদের সঙ্গে অশ্লীল ভঙ্গিতে ছবি তুলেছেন তাতে শালীনতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ঘটনা সামনে আসার পরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ছাত্রীদের সঙ্গে যেভাবে ছবি তুলেছেন এই শিক্ষক তা দেখে বিস্মিত সকলেই। স্যোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই তা ভাইরাল হয়ে গেছে।

শিক্ষক ক্লাসরুমে বসেই ছাত্রীদের সঙ্গে অশ্লীলভাবে ছবি তুলে তা স্যোশাল মিডিয়ায় দিয়েছেন। আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রীদের সঙ্গে গর্হিত আচরণ সহ নানা অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বক্তব্য
হায়লাকাণ্ডির এসপি প্রণব জ্যোতি গোস্বামী জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক ফউজুদ্দিন লস্কর (৩৭) লালা পুলিশ স্টেশনের অধীনস্থ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯২, তথ্যপ্রযুক্তি ধারার ৬৭ ও পসকো ধারার মামলা করা হয়েছে।

স্কুলের মধ্যেই অশ্লীলতা
স্যোশাল মিডিয়ায় ছবিগুলি ভাইরাল হয়ে গেছে। গুয়াহাটি থেকে হাইলাকাণ্ডির দূরত্ব ৩৭৫ কিলোমিটার।

আর হায়লাকাণ্ডি থেকে স্কুলটি ৭০ কিলোমিটার দূরে। সেখানেই অভিযুক্ত শিক্ষক অপকর্মটি ঘটিয়েছেন। আপত্তিকর অবস্থায় মেয়ের বয়সী ছাত্রীদের সঙ্গে ছবি তুলেছে। শুধু তাই নয়, মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতিও দেন তিনি।
স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট
মেয়ের বাবা শিক্ষকের প্রস্তাবে রাজি না হয়ে মেয়ের বিয়ে দিলে অন্য লোক দিয়ে পাত্রের বাবাকে মেয়ের ছবি দেখায় অভিযুক্ত শিক্ষক। তাতেও অবশ্য বরফ গলেনি। মেয়েটির বিয়ে হয়ে যায়। এই ছবিগুলি পুলিশের বয়ান অনুযায়ী ৮-১০ মাস আগে তোলা হয়েছিল। তবে সপ্তাহখানেক আগে তা স্যোশাল মিডিয়ায় ছাড়া হয়েছে। তারপরই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে