,

আলোচনায় বসতে উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে : যুক্তরাষ্ট্র

news-image

আন্ততর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সাথে দ্রুত আলোচনায় ফেরার কথা উড়িয়ে দিয়ে বলেছেন, দেশটির ওপর নতুন এই নিষেধাজ্ঞা এটাই প্রমাণ করে যে পিয়ংইয়ংয়ের পারমানবিক কর্মসূচি নিয়ে বিশ্বের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নিরাপত্তা ফোরামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোমবার টিলারসন বলেন, পিয়ংইয়ং তাদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করলেই কেবল ওয়াশিংটন তাদের সাথে আলোচনায় বসার কথা বিবেচনা করবে। ম্যানিলায় ফোরামের ফাঁকে দুই কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে রোববার ব্যতিক্রমী এক বৈঠকের পর টিলারসন এসব কথা বলেন।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে ভোটাভুটি হয়। সেখানে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা প্রস্তাবটি পাস হয়। যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করে। উল্লেখ্য, গত মাসে উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয় দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে