‘হাইকোর্টের রায়ের আলোকে ইসি বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে’

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের আলোকে বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, ২০০৫ সালে সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে দেওয়া হাইকোর্টের রায়ে সামরিক সরকারের সকল কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। আর আপীল বিভাগও সে রায়কে বহাল রেখেছে।

ড. হাছান বলেন, সামরিক সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বিএনপি প্রতিষ্ঠিত হওয়ায় দল হিসেবেও বিএনপি অবৈধ সংগঠন। ইসি চাইলে বিএনপির নিবন্ধনও বাতিল করতে পারে।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে আয়োজিত এক সভায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে করা মন্তব্যের জবাবে এ কথা বলেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ‘বঙ্গমাতা আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তির উৎস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা মিনহাজ্ব উদ্দিন মিন্টু।

বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় নিয়ে উল্লাস করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। কেননা আপনারাই ফেঁসে যেতে পারেন।’

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড.হাছান বলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও রিজভী আহমেদদের বক্তব্য শুনে বোঝা যায় তারা দিনের বেলাতেও বেতাল হয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন