,

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৫০

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ‘সারে পুল’ প্রদেশে উগ্র তাকফিরি জঙ্গিদের হামলায় অন্তত ৫০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ জহির ওয়াহদাত জানিয়েছেন, সন্ত্রাসীরা প্রথমে প্রদেশের মির্জাওয়ালাং এলাকার একটি পুলিশ চেকপয়েন্টে হানা দেয়। এরপর তারা পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত একটি গ্রামে অনুপ্রবেশ করে নারী, শিশু ও বৃদ্ধ নির্বিশেষে সবাইকে গুলি করে হত্যা করে।

প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র জানিয়েছেন, চেকপয়েন্টে হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক জঙ্গি ও সাত পুলিশ নিহত হয়। তালেবান ও দায়েশ জঙ্গিদের সম্মিলিত একটি দল এই হামলায় অংশ নিয়েছে। তালেবান অবশ্য বেসামরিক ব্যক্তিদের হত্যার কথা অস্বীকার করে দাবি করেছে, তারা মির্জাওয়ালাং এলাকায় সরকার সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর ২৮ সদস্যকে হত্যা করেছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “অপরাধী সন্ত্রাসীরা আরেকবার বেসামরিক ব্যক্তি, নারী ও শিশুকে হত্যা করেছে। এই বর্বরোচিত হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। ”

জাতিসংঘের হিসাব মতে, আফগানিস্তানে চলতি বছরের প্রথম ছয় মাসে সংঘর্ষ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১,৬৬২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে