,

নেইমারের কথায় পিএসজিতে দানি আলভেজ!

news-image

স্পোর্টস ডেস্ক :ব্রাজিলিয়াল ফুটবল তারকা নেইমার আর দানি আলভেজ এক সাথে দেশের প্রতিনিধিত্বর পাশাপাশি সতীর্থ হয়েছিলেন বার্সেলোনায়ও। বার্সায় নেইমার থেকেও আলভেজের ক্যারিয়ারটা ছিল বেশি লম্বা। দীর্ঘ আট বছরের ক্যারিয়ার।

দীর্ঘ দিনের পথ চলা শেষে গত বছরের মাঝামাঝি সময়ে বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেজ। ৩৪ বছর বয়সি এ তারকা গত জুলাইয়ে জুভেন্টাস থেকে প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দেন। আলভেজের যোগদানে একমাস পরেই নেইমারও যোগ দিয়েছেন পিএসজিতে।

আর নেইমারের বলাতেই জুভেন্টাস ছেড়ে প্যারিস ক্লাবটিতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন আলভেজ নিজেই। শুধু তাই নয় নেইমারের বার্সা ছাড়ার বিষয়টিও একমাস আগে থেকে জানতেন তিনি।

যেখানে নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল মাত্র কয়েকদিন আগেই। আর দল বদলের বিষয়টিও নিশ্চিত হয়েছে গত বুধবার। তবে আলভেজ জানিয়েছেন, নেইমারের দলবদলের বিষয়টি এক মাস আগে থেকেই জানা ছিল তার।

ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার জানান, ‌‘যখন আমি দলবদল নিয়ে চিন্তায় করছিলাম তখন নেইমার আমাকে বলেছিলেন, তোমার পিএসজিতেই যাওয়া উচিত। আমিও বার্সায় ছেড়ে পিএসজিতে আসছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে