,

বল ছুঁড়ে মারায় নিষিদ্ধ জাদেজা!

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের দিকে এমনভাবেই বল ছুঁড়ে মারলেন, তার জন্য নিষিদ্ধই হতে হলো ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। কলম্বো টেস্টে ম্যাচ সেরা হয়েছেন। কিন্তু তার আচরণ নামের পাশে যোগ করেছে ডিমেরিট পয়েন্ট। ফলাফল, এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। সেক্ষেত্রে পাল্লেকেলেতে মাঠে নামা হবে না তার।

 

শনিবার শেষ হওয়া ম্যাচে দুই ইনিংস মিলে নিয়েছেন সাত উইকেট। তার ঘূর্ণি বলেই ধ্বস নামে লঙ্কান ব্যাটিং লাইনআপে। কিন্তু শেষপর্যন্ত বল করতে গিয়েই মেজাজ হারিয়েছেন। তাতে করে শাস্তি মিলেছে। শুধু নিষেধাজ্ঞায় নয়, ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে রাখা হবে তার।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাদেজার নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.২.৮ অনুচ্ছেদ অনুসারেই তাকে পাল্লেকেলে টেস্টের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মূলত ২৪ মাসে ছয়টি ডিমেরিট যোগ হওয়ার কারণেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জাদেজা।
আইসিসির ২.২.৮ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ক্রিকেটার যদি মাঠে কারো প্রতি (হতে পারে প্রতিপক্ষের খেলোয়াড়, আম্পায়ার, সাপোর্ট স্টাফ কিংবা অন্য যে কোনো কেউ) বল ছুঁড়ে মারে, যেটা দেখতে আক্রমণাত্মক মনে হবে; তখন এই ধারা প্রয়োগ করা হবে।
দিমুথের দিকে বল ছোঁড়ার শাস্তি হিসেবে জাজেদার নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্টে এমন অপরাধের জন্য জাদেজার প্রোফাইলে সমান তিন ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। একই সঙ্গে কেটে নেওয়া হয় ম্যাচ ফি’র ৫০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে