সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে নেইমারকে জমকালো অভ্যর্থনা

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারিসে জমকালো অভ্যর্থনা পেলেন বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়া ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। এ সময় প্যারিসের ক্লাবটি অনেকগুলো ট্রফি জয় করবে বলে আশা প্রকাশ করেন পিএসজির সমর্থকরা।

লীগ ওয়ানের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণের আগে প্রাক দেস প্রিন্সেস স্টেডিয়ামে দর্শকদের সামনে উপস্থাপন করা হয় নেইমারকে। অ্যামিয়েনসের বিপক্ষে ওই ম্যাচে ২৫ বছর বয়সি ব্রাজিলীয় সুপার স্টার অংশ না নিলেও ২-০ গোলে জয়লাভ করে পিএসজি।

এ সময় একটি বেদিতে দাঁড়িয়ে নেইমার বলেন, ‘আপানাদের ধন্যবাদ। আমি খুবই খুশি। নতুন চ্যালেঞ্জ নিতে এখানে আসতে পেরে আমি খুবই খুশি।তখনই তার চারদিকে শুরু হয় আতশবাজির ঝলকানী। সমর্থকরা এ সময় সমশ্বরে মুহুর্মুহু উচ্চারণ করতে থাকে নেইমারের নাম।

বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানো এই ফুটবল তারকা বলেন, ‘আমি আপনাদের সঙ্গে নিয়ে অনেকগুলো ট্রফি জয় করতে চাই। এই ট্রফি জয়ের জন্য আপনাদের সমর্থন দরকার।’

শুক্রবার দল বদল সম্পন্ন হবার পর থেকেই পিএসজি নেইমারের দলবদলের জন্য ব্যয় করা বিশাল অংকের অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু করে দিয়েছে। ফুটবলের ইতিহাসে রেকর্ড পরিমাণ ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছে প্যারিসের ক্লাবটি।

শুক্রবারেই তারা নেইমারের জন্য বরাদ্ধকৃত ১০ নম্বর যুক্ত টি-শার্ট বিক্রি করেছে ১০হাজার পিস। আগামী শনিবার আরো ১৫ হাজার টি-শার্ট বিক্রি হবে বলে আশা করছে ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা