,

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান চীনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে ঘনিষ্ঠ মিত্র চীন। রোববার ফিলিপাইনে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই উত্তর কোরিয়ার মন্ত্রী রি ইয়ং হো এর কাছে এ সংক্রান্ত চীনের বার্তা পৌঁছে দিয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের একদিন পর চীনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর ওয়াং উই সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল। তবে এটা চূড়ান্ত সমাধান নয়। তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংলাপের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ নিরপত্তা পরিষদের প্রস্তাব পাস হওয়ার পর কোরীয় উপদ্বীপের পরিস্থিতি জটিলতার দিকে যাচ্ছে। মূল্যায়ন ও পদক্ষেপ নেওয়ার সময় আমরা প্রত্যেক পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি। আমরা একটি করব আরেকটি অবহেলা করব এমনা করতে পারব না। নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে তবে এটা চূড়ান্ত সমাধান নয়।’

ওয়াং উই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে উত্তেজনা না বাড়ানোর আহ্বানও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে