,

‘ইমরান প্রকাশ্যে ক্ষমা চাইলে ক্ষমা পাবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান যদি প্রকাশ্যে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করে দেবেন দলটির সাবেক নেত্রী আয়েশা গুলালাই।

সম্প্রতি দেশটির জনপ্রিয় দৈনিক ডনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন গুলালাই।

গুলালাই বলেন, ইমরান খান যদি নোংরা মেসেজ পাঠানোর অভিযোগ মেনে নেন এবং নারী সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে তাকে ক্ষমা করে দেব।

তবে ব্যক্তিগতভাবে শুধু তার কাছে ক্ষমা চাইলে ইমরানকে ক্ষমা করার প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গুলালাই।

এদিকে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সভায় এ তদন্ত কমিটির ঘোষণা দেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী খাকান আব্বাসি।

শুক্রবার নতুন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন আব্বাসি। সেখানে ইমরানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মন্ত্রিসভার সদস্যদের একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

পার্লামেন্টের তদন্তের আগেই ওই কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সভায় যৌন হয়রানির তদন্তে কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন ইমরান খান।

ইমরান খান বলেন, ‘আমার বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে তা তদন্তে কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানাই। তবে আমি জোর গলায় বলতে চাই এসব অভিযোগ মিথ্যা। আমি কোনো বাজে এসএমএস গুলালাইকে পাঠাইনি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে