,

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাশরাফি মতুর্জা। শনিবার কফের সাথে খানিকটা রক্ত বের হয়ে আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান তিনি। সেখানে ফুসফুসের পরীক্ষা করার পর গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে রিপোর্ট পেয়ে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে গেছেন এই ওয়ানডে অধিনায়ক।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সাথে একটু রক্ত আসায় সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাই আর হাসপাতালে ভর্তি হতে হয়নি।’

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য কন্ডিশন ক্যাম্প করছে বাংলাদেশ দল। ক্যাম্পের ঢাকা পর্ব শেষে চট্টগ্রামের পর্ব শুরু হয়েছে ইতোমধ্যেই। ২৪ সদস্যের প্রাথমিক দল কন্ডিশন ক্যাম্পের জন্য চট্টগ্রাম গেলেও দলের সাথে যাননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে