,

ক্যারিয়ারের শেষ দৌড় দেয়ার অপেক্ষায় বোল্ট

news-image

শেষের শুরু আগেই হয়ে গেছে উসাইন বোল্টের। শুক্রবারই বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ১০০ মিটার হিটে বিদ্যুৎ বোল্ট সময় নিয়েছেন ১০.০৭ সেকেন্ড। নিজের হিটে হয়েছেন প্রথম।

হিটে অংশ নিয়েছেন মোট ৪৮ জন। প্রতি হিটে ছিলেন ৮ জন করে। বোল্ট ছিলেন ৬ নম্বর হিটে। তার সঙ্গে সোনার লড়াইয়ে থাকা বাকি তারকাদের মধ্যে একমাত্র তার স্বদেশি জুলিয়ান ফোর্ট ছাড়া আর কেউই ১০ সেকেন্ডের কম সময় করতে পারেননি। জাস্টিন গ্যাটলিন, ইয়োহান ব্লেকের সময়ও ভালো বোল্টের চেয়ে। তবে বোল্ট তার আসল লড়াই তুলে রাখলেন ফাইনালের জন্যই।

 

এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই অবসর নেবেন জ্যামাইকান এই স্প্রিন্টার। তাই বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতেই তিনি ১০০ মিটারে সোনা ধরে রাখতে চান। হিটেই যার প্রমাণ পাওয়া গেল।

আজ রাত ১২.৫ টায় বোল্টের সেমিফাইনাল। এরপর রাত ২টা ৪৫ মিনিটে ক্যারিয়ারের শেষ দৌড়টা দিয়ে দেবেন সর্বকালের সেরা এই অ্যাথলেট। বোল্টের বজ্র দৌড় সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২, সিলেক্ট এইচডি ২।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে