,

ফিলিস্তিনে ৩০ কোটি ডলার অনুদান বন্ধ করছে যুক্তরাষ্ট্র

news-image

ফিলিস্তিনকে বার্ষিক ৩০ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি এ সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। বিলটির নাম দেওয়া হয়েছে ‘টেলর ফোর্স অ্যাক্ট’। এখন এটি সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হলে আইনে পরিণত হবে।

মার্কিন প্রশাসন সূত্রে জানোনো হয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ সহিংস অপরাধে অর্থ দেওয়া বন্ধ না করা পর্যন্ত তাদের জন্য এ অনুদান বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে বিলটি ১৭-৪ ভোটে পাস হয়।

গত বছর ইসরাইল সফরকালে এক মার্কিন সেনা এক ফিলিস্তিনির ছুরিকাঘাতের শিকার হন। ওই হামলাকারী পরে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনে অনুদান বন্ধের এ পদক্ষেপ এল। সিনেট কমিটির রিপাবলিকান দলের চেয়ারম্যান বব ক্রকার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিলটি পাস হলে সরকারের মদদে নিরপরাধ কোনও ব্যক্তিকে হত্যার মতো কার্যক্রম বন্ধ হবে বলে আশা করা যায়।’  – রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে