,

ইন্টারপোলের সন্ত্রাসী তালিকার এক বাংলাদেশি ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

news-image

নিউজ ডেস্ক : ইন্টারপোলের ভয়ঙ্কর সন্ত্রাসীদের তালিকায় থাকা এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১০ মাসে বিশ্বের বিভিন্ন দেশে ফেরত পাঠানো ৪০০ জনের মধ্যে রয়েছেন ওই ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)’ বহিষ্কৃতদের মধ্যে এক বাংলাদেশি থাকার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২৮ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে ইমিগ্রেশনের আইন লঙ্ঘনকারীর সংখ্যাই ছিল বেশি। তারা দালালের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় গ্রেপ্তার হয় বলে জানিয়েছে আইস।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এবং এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্সের (ইআরও) নির্বাহী সহযোগী পরিচালক ম্যাথিউ আলবেন্স বলেছেন, “ভয়ঙ্কর অপরাধীদের ধরে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার এ অভিযান কখনোই থামবে না। আমেরিকানদের নিরাপত্তার স্বার্থেই আমরা তা চালিয়ে যেতে বদ্ধপরিকর।”

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে