সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন তালাকের বিরুদ্ধে সরব হওয়ায় মোদিকে রাখি পাঠালেন মুসলিম মহিলারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি তিন তালাক প্রথা নিয়ে ভারত জুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে এ প্রথায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশটির মুসলিম মহিলারা। মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী, তিন তালাক পাপ এবং বিচ্ছেদের সবথেকে জঘন্য একটি উপায়। তবে এই প্রথার অবসান করতে এবার সরব হয়েছেন মোদি। আর সেজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের দফতরসহ আরো বেশ কিছু কেন্দ্রীয় দলের নেতা মন্ত্রীদের দফতরে তারা পৌঁছে দিলেন রাখি।

ভারতে তিন তালাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এই বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারই জের ধরে আজ তিনি আবারো জানিয়ে দিলেন, তিন তালাক বিষয়টিকে যেন কোনোভাবেই রাজনৈতিক ইস্যু না করা হয়। এমনকি, এটিকে তিনি ধর্মীয় গোঁড়ামি বলেও উল্লেখ করেন।

কেউ যদি ফোন কিংবা ই-মেলের মাধ্যমে তালাক পেয়ে থাকেন, তবে প্রতিবাদ করতে মুসলিম মহিলাদেরকেই এগিয়ে আসার জন্য বলেন মোদি। তিনি আরো বলেন, এই সমাজ ব্যবস্থার প্রতিবাদে সমাজকেই এগিয়ে আসতে হবে।

গত মে মাসে ভারতে তিন তালাক সংক্রান্ত মামলায় সুপ্রীম কোর্টের অভিমত ছিল, তিন তালাক বিবাহ বিচ্ছেদের ‘সব চাইতে জঘন্য এবং অনাকাঙ্ক্ষিত পন্থা’।

এ জাতীয় আরও খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড