,

একদিনেই নেইমারের ১০ হাজার জার্সি বিক্রি করল পিএসজি!

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরে চলমান সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক ভাবে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রেকর্ড চুক্তির বিনিময়ে দলভূক্ত করা নেইমারের নাম ও নম্বর সম্বলিত ১০ হাজারেরও বেশী জার্সি সমর্থকদের কাছে বিক্রি করেছে পিএসজি।
২৫ বছর বয়সী নেইমার বার্সেলোনা থেকে এবারের ট্রান্সফার উইন্ডোতে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে ৫ বছরের জন্য পিএসজিতে যোগ দেন। ১০ নম্বর জার্সি পড়েই পিএসজিতে অভিষেক হতে যাচ্ছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। প্রতিটি জার্সি ১০০ ইউরো হিসেবে প্রথম দিনেই পিএসজি ১০ লাখ ইউরো আয় করে ফেলেছে।
এভাবে যদি সমর্থকরা তাদের প্রিয় তারকার জার্সি কেনার প্রতি আগ্রহ প্রকাশ করে তবে আগামী বছর মার্চের মাঝামাঝিতেই পিএসজি ট্রান্সফার ফির প্রায় পুরোটাই উঠিয়ে নিতে পারবে। সীমিত এডিশনের এই জার্সিটি ইতোমধ্যেই পিএসজির দুটো স্টোরেই ব্যপক চাহিদার জন্ম দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে